বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:১৮

ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে কোনো হামলা হোক- এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরানের অন্যতম বড় গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান- এমন অভিযোগের প্রেক্ষিতে তেহরানকে কড়া বার্তা দিতে ওই হামলাকে সমর্থন জানান ট্রাম্প।

তবে সেই উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করার পর আপাতত নতুন করে ইরানবিরোধী কোনো পদক্ষেপে আগ্রহী নন তিনি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান এখনো চূড়ান্ত নয় এবং পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top