ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৯:৫৬
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান তেহরান থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। দফায় দফায় নিক্ষিপ্ত এই মিসাইলের মধ্যে ক্লাস্টার ওয়ারহেডও ব্যবহার করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে; অনেক ভবন ধসে পড়েছে এবং রামাত গানে বিস্তীর্ণ ক্ষতি হয়েছে। উত্তর ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও মধ্যাঞ্চলে আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে নজর কেড়েছে।
এর আগে সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সময়ে ইরানের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।