শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইরানে হামলায় আইআরজিসির মুখপাত্র নাঈনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৬:৪১

সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার মৃত্যু হয়েছে। ২০২৪ সাল থেকে তিনি সংস্থাটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের অন্যান্য সরকারি মাধ্যমেও একই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালানো হয়। তবে ঠিক কোন সময়ে নাঈনি নিহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চলমান পরিস্থিতির মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনাটি ঘিরে এখনো বেশ কিছু তথ্য অস্পষ্ট রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top