আতঙ্কে মানুষ
৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশধ: নিহত ৮
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৮:১১
দক্ষিণ ও মধ্য এশিয়ার তিন দেশ আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
শক্তিশালী এই কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭০ কিলোমিটার।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। দেশটির বিভিন্ন স্থানে বাসিন্দারা জানান, কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে চলে যান।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লিসহ হরিয়ানা ও জম্মু-কাশ্মির এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। তবে এসব এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন দেশের কোথাও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের ইসলামাবাদ, সোয়াত ও গিলগিট-বাল্টিস্তানের হুনজা এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।