বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ইসরায়েলে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৫:২০

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় ইরান বুধবার (১ এপ্রিল) ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেল আবিব, শেফেলা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছুতে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার হয়েছে। একই সময়ে তারা তেহরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে। ইরানের প্রতিক্রিয়ায় শুধু ইসরায়েল নয়, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, যা বৈশ্বিক বাজার এবং বিমান চলাচলেও প্রভাব ফেলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top