বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ট্রাম্পের হুমকির পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বন্ধ করলো

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বন্ধ করেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের হুমকির পরই ইরান এই পদক্ষেপ নিয়েছে। এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামোর ওপর আক্রমণ বাড়ানোর হুমকি দিয়েছে।

হরমুজ প্রণালি খুলে দেয়ার আলটিমেটামের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তবে সম্ভবত ভালো কিছুও ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “৪৭ বছরের অবৈধ শাসন, দুর্নীতি ও মৃত্যু এবার শেষ হবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক।”

হরমুজ প্রণালি খুলে দিতে সময় শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ বিভিন্ন এলাকায় অন্তত আটটি রেল সেতুতে হামলা হয়েছে। এ ঘটনায় কাশান শহরে দুজন নিহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজের একটি রেললাইনে বিমান হামলার ঘটনায় একজন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, পশ্চিম কোম প্রদেশের স্থল পরিবহন সেতুগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ–তেহরান মহাসড়কের একটি অংশও প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মকর্তাদের বরাতে আইআরআইবি জানিয়েছে, আহভাজ শহরের একটি সড়কে হামলা চালানো হয়েছে। হামলার কারণে তাবরিজ ও জানজানের মধ্যবর্তী আরেকটি মহাসড়ক ও হামলায়কুরেহ চামান–মিয়ানে সড়ক উভয় দিক থেকে বন্ধ রাখা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top