বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বাংলাদেশকে বড় সুখবর দিলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৬:২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার খুলে দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

বৈঠকে শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

দুই দেশই অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top