যুক্তরাষ্ট্রের উপর আমাদের আস্থা নেই : ইরানের স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৪:৩০
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পৌঁছেছে। দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছে তিনি বলেন, ইরানের প্রতিনিধিদল আলোচনায় আশাবাদী হলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই।
এই প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
গালিবাফ বলেন, ইরান সবসময় বাস্তবসম্মত চুক্তির জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীত অভিজ্ঞতা ভালো নয়। তার মতে, আগের আলোচনাগুলো বারবার ব্যর্থ হয়েছে এবং চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, যদি যুক্তরাষ্ট্র সত্যিকারের চুক্তির জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও আলোচনায় আগ্রহী।
তথ্যসূত্র: আল-জাজিরা, সিএনএন
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।