আঘাতজনিত কারনে মোজতবা খামেনির মুখ বিকৃতি হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৫৮
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের কথিত নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির মুখে আঘাতজনিত বিকৃতি হয়েছে এবং তার পায়ে গুরুতর আঘাত রয়েছে। তবে এক বা দুই পা—কোনটি আক্রান্ত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে বলা হয়, তিনি আহত হলেও মানসিকভাবে সচেতন আছেন এবং অডিও মাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্ত হচ্ছেন।
রয়টার্স আরও দাবি করেছে, ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাতে মোজতবা খামেনি বর্তমানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, যার মধ্যে কূটনৈতিক আলোচনার বিষয়ও রয়েছে।
তবে তার শারীরিক অবস্থা, অবস্থান এবং ক্ষমতার বাস্তব পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হামলার পর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশিত হয়নি, ফলে বিষয়টি ঘিরে অনিশ্চয়তা রয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রেক্ষাপট, পরবর্তী সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সূত্র : রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।