শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তার সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার ভোররাতে প্রতিনিধিদলটি ইসলামাবাদে পৌঁছায়। প্রতিনিধিদলে আরও ছিলেন দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ওই প্রতিনিধিরা সেখানে রয়েছেন বলে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top