ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪৭
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের শ্লোমি বসতিতে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে একাধিক আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।
গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।”
এদিকে আল জাজিরা চ্যানেল ১২-এর খবরের বরাত দিয়ে জানিয়েছে, একটি ড্রোন ভূপাতিত করার সময় তার ধ্বংসাবশেষ ইসরায়েলের ডালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত শানিভ সাসাটেক গ্রুপ-এর গুদামঘরে ক্ষতি করেছে।
এই শিল্প এলাকা ইসরায়েলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি অঞ্চলে অবস্থিত। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।