রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা, ইরান জানাল গুরুত্বপূর্ণ অগ্রগতি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৬

ছবি: সংগৃহীত

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানিয়েছেন, আলোচনা ছিল অত্যন্ত ব্যস্ত ও দীর্ঘ। সকাল থেকে শুরু হওয়া এই কূটনৈতিক প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে বারবার বার্তা ও দলিল আদান–প্রদান হয়েছে।

আলোচনায় হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাতের অবসানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বাঘাই আরও বলেন, আলোচনার সফলতা নির্ভর করবে বিপরীত পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। অতিরিক্ত দাবি বা অবৈধ শর্ত থেকে সরে এসে ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ এখনো সতর্ক পর্যবেক্ষণে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top