মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ইরানের পারমাণবিক কার্যক্রমে ৫ বছরের বিরতির প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ‘না’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:০৭

ছবি: সংগৃহীত

পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে পাঁচ বছরের প্রস্তাব দিয়েছে ইরান। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এক মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সর্বোচ্চ পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে আগ্রহ দেখালেও, যুক্তরাষ্ট্র সেখানে ২০ বছরের কঠোর শর্ত আরোপ করেছে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখা নিয়ে উভয় পক্ষ প্রস্তাব বিনিময় করে। তবে আলোচনার পরও সমঝোতার ক্ষেত্রে এখনও বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরেই এই উত্তেজনার মূল সূত্রপাত। এদিকে, গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top