বাংলা একাডেমিতে শুরু সাত দিনব্যাপী বৈশাখী মেলা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১৮
বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও বাণিজ্যের এক অনন্য সমন্বয় ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমি ও বিসিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত এই মিলনমেলায় দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শিত হচ্ছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এখন মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে বৈশাখ উদযাপন করছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রতিফলন। তিনি বলেন, অতীতে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হতো, এখন সেই পরিস্থিতি নেই এবং মানুষ উৎসবে স্বাভাবিকভাবে অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, এই শৃঙ্খলাবোধই প্রমাণ করে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় জাতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।