মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পরবর্তী পরিস্থিতি নিয়ে সৌদি-ইরান ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:২২

সংগৃহীত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার এক ফোনালাপে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন সপ্তাহান্তের আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং একটি নাজুক যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ইসলামাবাদ-এ অনুষ্ঠিত এই বৈঠক শনিবার শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত চলে। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম সরাসরি বৈঠক এবং ইরানের ইসলামি বিপ্লব-এর পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালায়, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলে।

এর আগে গত সপ্তাহেও সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা একবার ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: আল আরাবিয়া

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top