কানাডার এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৫:২৯
বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ডলি বেগম কানাডার সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি অব কানাডা-এর টিকিটে তিনি অন্টারিও প্রদেশের টরোন্টো-এর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে জয়ী হন বলে সিবিসি নিউজ জানিয়েছে।
নির্বাচনে বিজয়ের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ডলি তার কমিউনিটির উন্নয়ন ও ন্যায্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
লিবারেল পার্টিও তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ডলিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে।
ডলি বেগম ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি নিউ ডেমোক্রেটিক পার্টি-এর প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম প্রাদেশিক বা ফেডারেল নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার ইতিহাস গড়েন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।