শিগগিরই সংলাপে বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৩৬
যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আবারও আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এই দ্বিতীয় দফা বৈঠক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে এই সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। তাই লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত না হলে এই সংলাপ কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
পাকিস্তান জোর দিয়ে বলেছে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হলে সামগ্রিক শান্তি আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।