হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ২২:০৩
লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এখন এই প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা রাখা হয়েছে এবং এ সময় সব বাণিজ্যিক জাহাজের জন্য এটি উন্মুক্ত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণভাবে খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আলোচনার বেশিরভাগ বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে এবং পুরো প্রক্রিয়া দ্রুতই শেষ হওয়া উচিত।
এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ইরানের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। পরে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।