সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বন্দর ও জাহাজে হুমকি: যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা ইরানের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের বন্দর ও জাহাজকে ঘিরে হুমকির অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।

আরাগচি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং ইরানের জাহাজ ও বন্দরে হুমকি দেওয়া, এসবই তাদের সদিচ্ছার অভাবের প্রমাণ।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top