রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

রিল বানাতে গিয়ে ১৬ ঘণ্টা পানির ট্যাংকে আটকা, হেলিকপ্টারে উদ্ধার

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৮:৩৮

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে রিল ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন কয়েকজন তরুণ। একটি পরিত্যক্ত পানির ট্যাংকের ওপর উঠে ভিডিও ধারণ করতে গেলে হঠাৎ মই ভেঙে পড়ে যায়, এতে পাঁচজন তরুণ বিপদে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্যাংক থেকে নিচে পড়ে তিনজন আহত হন। তাদের মধ্যে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় শনি ও গোলু নামে আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ট্যাংকের ওপর আটকে পড়েন পবন ও কাল্লু নামে দুই তরুণ। টানা প্রায় ১৬ ঘণ্টা তারা সেখানে আটকে থাকেন। প্রথমে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ উদ্ধার দল তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে গভীর রাতে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

পরবর্তীতে রাজ্য সরকারের অনুরোধে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। ভোরের দিকে দ্রুত অভিযান চালিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আটকে পড়া দুই তরুণকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাদের গোরক্ষপুরে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার অভিযানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী এই সফল অভিযানকে দ্রুত সাড়া ও পেশাদারিত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

বর্তমানে আহত দুই তরুণ একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top