শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কুয়েতে বাসযাত্রীদের টার্গেট করে ডাকাতি, ৩ বাংলাদেশি আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:৩১

ছবি: সংগৃহীত

কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ডাকাতির ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ তথ্য জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশি নাগরিক। জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে পরিচালিত একটি সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। একটি গণপরিবহন কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে এ অভিযান শুরু হয়।

অভিযোগে বলা হয়, বাসে যাত্রীদের কাছ থেকে বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এরপর নিরাপত্তা বাহিনী নজরদারি জোরদার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। বাসের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির অর্থ বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জব্দকৃত অর্থসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে জরুরি নম্বর ১১২-এ তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top