বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১২:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ মে) তার ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও যুক্ত রয়েছেন।

জানা গেছে, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসংসদের নেতারা উপস্থিত থাকবেন। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিকে সাদিক কায়েমের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্রসংসদের বিভিন্ন নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি শেয়ার করছেন। বিশেষ করে ডাকসুর নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top