ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের কেওটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার মুগদা এলাকার বাসিন্দা আরিফ এবং ফরিদপুরের মামুন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কেওটখালী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনাকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।