যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে নগর বিএনপির গণসংযোগ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২০:৪৩
যশোরে আসন্ন জনসভাকে কেন্দ্র করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার শহরের বড় বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে দলটির নগর শাখা।
আগামী ২৭ এপ্রিল ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
গণসংযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ জেলা ও নগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
নেতারা বলেন, জনসভাকে সফল করতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।