বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান, বিএনপির আরও ১৪ নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সুনামগঞ্জে ১৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কার্যক্রমে যুক্ত ছিলেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের সিদ্ধান্ত স্থানীয় মনোনীত প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন: দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, একই ইউনিয়নের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য সুকেশ দেবনাথ, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য বুরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top