বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৬
দিনাজপুরে বিএনপির নেতা মোহাম্মদ শাহাদাত হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করার পর তিনি নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কারণে তাকে বহিষ্কার করা হয়।
তবে শাহাদাত হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কেউ আহ্বান জানায়নি। তাই আমি বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি। আমি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়াইনি।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।