বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ভুল চিকিৎসায় ভোলায় বেসরকারি মেডিকেল সেন্টারে গর্ভবতী নারীর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৬

সংগৃহীত

ভোলায় একটি বেসরকারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতী ফাবিয়া আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন, পরে তারা ক্লিনিকে ভাঙচুর চালান। খবর পাওয়ার পর নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফাবিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও নাহিদের স্ত্রী। সোমবার দুপুরে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে প্রসবব্যথা শুরু হলে তাকে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসক উপস্থিত না থাকার পাশাপাশি নার্সদের দেওয়া ইনজেকশনের পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয় এবং তিনি মারা যান।

হাবিব মেডিকেল সেন্টার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক কর্মচারী রাজিব বলেন, “রোগীর অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।

স্থানীয়রা ঘটনার ন্যায্য তদন্ত দাবি করছেন এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top