সিলেটে দুই কিশোরের দ্বন্দ্বে পাঁচ গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালেন, আহত ১৫
সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮
সিলেটের টুকেরবাজারে দুই কিশোরের বাগবিতণ্ডার জেরে বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাঁচ গ্রামের মানুষ সংঘর্ষে জড়ান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ জানায়, প্রথমে কুমারগাঁও ও সাহেবের গাঁওয়ের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরবর্তীতে আশপাশের তিনটি গ্রামের মানুষও এতে যোগ দেয়। সংঘর্ষের সময় ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হন।
ঘণ্টাখানেক চলা সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দোকানপাটেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।