ঝালকাঠি নলছিটিতে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪
নলছিটি উপজেলার পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
আটকরা হলেন পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭নং ওয়ার্ডের সদস্য সচিব।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার অনুরাগ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি মো. আশরাফ আলী জানান, যৌথবাহিনী ওই দুজনকে মাদকদ্রব্যসহ আটক করেছে এবং বৃহস্পতিবার তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।