ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় ব্যতিক্রমী এক মুহূর্তের জন্ম দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে তিনি মঞ্চেই কিছুক্ষণ শুয়ে পড়েন। পরে আবার উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় তাকে।
শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিলে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন দৃশ্যে উপস্থিত জনতার মাঝে কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়।
দীর্ঘ সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফরে গেলেন। তার এ সফরকে ঘিরে জেলার দুটি সংসদীয় আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।