শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ধানের শীষ প্রার্থী রাশেদ খানের বিলবোর্ড ভাঙচুর, ফেস্টুনে গোবর মাখানোর অভিযোগ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ভাঙচুর, ছিঁড়ে ফেলা ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে টাঙানো ফেস্টুনে গোবর মাখানো ও পানের পিক নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি সভায় যাওয়ার পথে এসব অভিযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান।

তিনি জানান, ঘোরশাণ ও ফুরসুন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে তার নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ছিঁড়ে ও পুড়িয়ে ফেলা হয়েছে। অন্য প্রার্থীদের বিলবোর্ড অক্ষত থাকলেও কেবল ধানের শীষ প্রতীকের প্রচারণায় এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খান অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে টাঙানো ফেস্টুনে গোবর মাখানো হয়েছে, কোথাও পানের পিক নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া বহু জায়গা থেকে তার নির্বাচনি ফেস্টুন খুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top