কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬
দিনাজপুর জেলার কারাগারে বন্দি ছিলেন সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলা মো. ফরহাদ সরকার জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারাগারের সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেনকে গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। পরের দিন তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।
সাবেক এই মন্ত্রী শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমেশ চন্দ্র সেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।