রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

শান্তি,সম্প্রীতি ও সমৃদ্ধির গোপালগঞ্জ গড়তে চাই- মুফতি শুয়াইব ইব্রাহিম

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪১

ছবি: সংগৃহীত

রিক্সা মার্কার আন্তরিকতা ও ভালোবাসায় গণজোয়ার উঠেছে। এই দেখে প্রতিপক্ষরা প্রভা গন্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমরা গোপালগঞ্জের সকল ধর্মের সকল দলের সকল শ্রেণীপেশার জনগনকে নিয়ে শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির গোপালগঞ্জ গড়তে চাই, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে এ মন্তব্য করেছে গোপালগঞ্জ ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম। 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ ২ আসনের কাশিয়ানী উপজেলার ফুকরা, ওড়াকান্দি ও পুইশুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এ সব মন্তব্য করেন তিনি। 

 

তিনি আরো বলেন কারো প্রতি কোন অহংকার, হিংসা নয় সকলের ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই। যদি কেউ আমাদের নিয়ে প্রতিহিংসা বা প্রবা-গন্ডা ছড়ায় আপনাদের সকলের প্রতি অনুরোধ ধৈর্য ধারণ করুন।কারন যারা প্রতিপক্ষ তারা এখনই চোখে শষ্যের ফুল দেখছে। আপনারা হতাশাগ্রস্থ হবেন না। আমাদের সাথে জনগণসাধারন আছে ইনশাল্লাহ। মনে রাখবেন সমালোচনা করা কটু কথা বলা মানে পরাজয়ের লক্ষণ। আর যারা সমালোচনা করছে তাদের জন্য শুভকামনা ও কল্যাণ কামনা করি। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন -আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইতে পারিনি আপনারা আমার হয়ে দুঃখ প্রকাশ করে ভোট চাইবেন। 

 

মুফতি শুয়াইব ইব্রাহিম ভোটারদের উদ্দেশ্যে বলেন - নির্বাচনের আগে অনেক প্রার্থী আকাশ কুসুম স্বপ্ন দেখায় আমি শুধু একটি কথা বলতে চাই আমি এলাকার সন্তান এলাকায়ই শিক্ষকতা করি যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন আপনার সমস্যা আপনার এলাকায় এসে আপনাদের মতামত নিয়ে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

 

এ সময় জোটের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top