আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩
গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতাভুক্ত এলাকাগুলো হলো— পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা ও উপর-ভদ্রা।
এ ছাড়া শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুর মোড়, মুন্নাফের মোড়সহ আশপাশের এলাকাগুলোতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
নেসকো কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।