রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভোটের মাঠে ‘ভুয়া’ প্রার্থী! কুড়িগ্রাম-৪ আসনে চাঞ্চল্য

সোহেল রানা | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০০

ভোটের মাঠে ‘ভুয়া’ প্রার্থী! কুড়িগ্রাম-৪ আসনে চাঞ্চল্য। ছবি: সংগৃহীত

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার দাবি করেছিলেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। এতে সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি ও কৌতূহল।

কুড়িগ্রামের চিলমারীতে আবারও আলোচনায় উঠে এসেছেন ‘ভুয়া প্রার্থী’ হিসেবে পরিচিত দুদু জোদ্দার। তিনি উপজেলার কড়াইবরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্র এলাকার বাসিন্দা এবং ধনীয়া জোদ্দারের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনে মোট সাতজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে ‘দুদু জোদ্দার’ নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে। তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচার শুরু করেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ‘দুদু জোদ্দার’ নামে কোনো ব্যক্তি এই আসনে মনোনয়নপত্র জমা দেননি।

তবে অভিযোগ অস্বীকার করে দুদু জোদ্দার দাবি করেন, তিনি মনোনয়ন ফরম কিনে তা জমা দিয়েছেন এবং নিজেকে বৈধ প্রার্থী বলে উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, বিষয়টি ইতোমধ্যে থানাকে জানানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top