বিএনপি ক্ষমতায় এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না: কায়কোবাদ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৭
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা হবে না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারা দেশের ইমাম, মুয়াজ্জিন ও ওলামাদের সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে।
কায়কোবাদ দলের চেয়ারম্যান তারেক রহমানের কথাও স্মরণ করান, যিনি জানিয়েছিলেন, বিএনপি সরকারে দেশ পরিচালনা হবে মদিনা সনদের ভিত্তিতে। তিনি উপস্থিত ওলামা ও মুয়াজ্জিনদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সম্মেলনটি কুমিল্লা জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি আমজাদ হোসাইন-এর সভাপতিত্বে এবং উপজেলা জমিয়তে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা প্রধান, জমিয়তের শীর্ষ নেতা ও উপজেলার বিভিন্ন স্তরের ইমাম, খতিব ও মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।