সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

শেষ দিনের গণমিছিলে ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার ‘ফ্লাইং কিস’

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ দিনের গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে হাত নেড়ে ও ‘ফ্লাইং কিস’ ছুড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এ গণমিছিলে তিনি পথে দাঁড়িয়ে থাকা ভোটার ও পথচারীদের উচ্ছ্বসিতভাবে শুভেচ্ছা জানান।

এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

গণমিছিলে হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পুরো মিছিলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন স্থানে জনসাধারণের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। এ সময় তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল তার শেষ গণমিছিল।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top