সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নাটোরে আগুনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬

নাটোরে আগুনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুg  ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস মনে করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মা আতিয়া খাতুন (৩০) ও তার শিশু কন্যা রওজা খাতুন ঘুমাচ্ছিলেন। আগুনে আটকা পড়ে তারা মারা যান।

বাড়ির মোট চারটি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০–১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top