যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্য সাদ্দাম হোসেন গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৬
ব্রাহ্মণবাড়িয়ায় রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে ইউপি সদস্য সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন (৩৮) নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সাদ্দামকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।