ভোর রাতে মর্মান্তিক অগ্নিকাণ্ড, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
নাটোর প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৫
নাটোরের গুরুদাসপুরে ভোররাতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার (রাত ৩:৩০) ঝাউপাড়া গ্রামের রান্টুর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গোয়ালঘরে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। রান্টুর স্ত্রী আতিয়া (২২) দুই সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে এলাহীকে (৯) তিনি উদ্ধার করতে সক্ষম হলেও এক বছর বয়সী মেয়ে রওজাকে বাঁচাতে গিয়ে মা আতিয়া আগুনে দগ্ধ হয়ে মারা যান।
পরিবারের অন্যান্য সদস্য ও রান্টু নিজেই আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ৪০ হাজার টাকা অনুদান দিয়েছে, পাশাপাশি শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, আহতদের চিকিৎসা ও আরও সহযোগিতা দেওয়া হবে। এই অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি রান্নাঘর, ফসল, গবাদিপশু এবং আসবাবপত্র পুড়ে গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।