গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, তিনজন আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯

সংগৃহীত

গোপালগঞ্জ জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এক ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্র দায়িত্বরত দুই আনসার সদস্যসহ একজন শিশু আহত হয়েছেন। এছাড়া ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী শিশু আমেনা খানমও আহত হয়েছেন।

সাব-ইন্সপেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এই সময় দুর্বৃত্তরা খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিস্ফোরণে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এবং একজন শিশু আহত হন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ঘটনার পরও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top