বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

কেন্দ্র পরিদর্শনের পথে হান্নান মাসউদের স্ত্রীকে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০

সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

জানা যায়, বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে হামলা চালায়। শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন রড দিয়ে তাকে মারছে, ফোন কেড়ে নিয়েছে এবং ভিডিও করার সময় ফোন ভেঙে ফেলেছে। এছাড়া তার ড্রাইভারকেও মারধরের শিকার হতে হয়।

অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল ব্যক্তি বঁটি, রামদা ও শটগান নিয়ে অবস্থান নেন এবং হামলা চালান। মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক, দাবি করেছেন যে, দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি অভিযোগকে খণ্ডন করে বলেছেন, হান্নান মাসুদ স্ত্রী কেন্দ্র পরিদর্শনকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুধুমাত্র কথাকাটাকাটি হয়েছে; এখানে কাউকে হামলা করা হয়নি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top