বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

সরাইলে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটগ্রহণ চলাকালীন দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসার মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মো. মুজাহিদুল ইসলাম উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন এবং সরাইল সদর উপজেলার হালুয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার জানিয়েছেন, ভোটগ্রহণ চলাকালীন দায়িত্ব পালনকালে তিনি মৃত্যুবরণ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top