বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নেওয়ায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৯

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নেওয়ার অভিযোগে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার ৩১ নম্বর তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শাহিন মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসানুজ্জামান জানান, সকালে এক ভোটার কোনো প্রতীকে সিল না দিয়ে ব্যালট পেপার নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসান দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম। আদালত শাহিন মালিথাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top