ভোট দিতে গিয়ে নিজেকে মৃত দেখলেন ৯২ বছর বয়সী ছাকেরা বেওয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে নিজেকে মৃত আবিষ্কার করেছেন ৯২ বছর বয়সী ছাকেরা বেওয়া। ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর “কর্তন করা হয়েছে” হিসেবে দেখায়।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। ছাকেরা বেওয়া শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকার বাসিন্দা।
তার ছেলে মো. মাসুদ রানা জানান, “আজ সকালে আমার বৃদ্ধ মাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন আমার স্ত্রী সুমি খাতুন। কেন্দ্রের বাইরে ভোটার তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। তবে পোলিং অফিসার সিরিয়াল নম্বর চেক করে দেখেন, তালিকায় আমার মায়ের নাম নেই। ২৭২ নম্বরের জায়গায় লেখা আছে ‘কর্তন করা হয়েছে’। আমরা তালিকায় এমন ভুল দেখে হতবাক।”
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, “আমরা ভোটার তালিকায় দেখেছি বৃদ্ধ ছাকেরা বেওয়ার নাম নেই। বিষয়টি আমাদের এখতিয়ার বাহিরের; এটি নির্বাচন অফিসের ভুল।”
জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।