চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩০
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষে কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামের দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জারি করা পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলা চলমান থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আপাতত ঘোষণা করা হবে না। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর এসব আসনের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তিনি নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেও তার ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭২ হাজার ৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রাবর্থী মুহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট। এ আসনে ৮৩টি কেন্দ্রে সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৪ভোট। বেসরকারিভাবে মোহাম্মদ আসলাম চৌধুরী জয়লাভ করলেও তার ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার ছিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। এ আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন পেয়েছেন ২১ হাজার ৯৫১ ভোট। এ আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট। এ আসনে মোট ৯২টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ পেয়েছে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩০ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ কেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট। এ আসনে মোট ১২২টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ পেয়েছে।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট। এ আসনে মোট ১৪৪টি ভোট কেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশ পেয়েছে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৭৭৭ ভোট এবং জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডা. ফরিদুল আলম পেয়েছেন ২০ হাজার ৯৪২ ভোট। এ আসনে মোট ১১৩টি ভোট কেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১৮টি কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ৩৪ হাজার ৩৫ ভোট।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১৫৮ টি কেন্দ্রে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৩১ ভোট। এ আসনে সব কয়টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. জহিরুল ইসলাম পেয়েছেন ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট। এ আসনে মোট ১১২টি ভোট কেন্দ্রের সবগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।