শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

‎লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষ প্রার্থী নিজানের হেট্রিক জয়

শরীফুল ইসলাম | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৩

আশ্রাফ উদ্দিন নিজান।  ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ৪২হাজার ৭শ ২৫ ভোট বেশি পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানেরশীর্ষ প্রতিকে হেট্রিক জয় পেয়েছেন আশ্রাফ উদ্দিন নিজান । এই নিয়ে ৩য় বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে আশ্রাফ উদ্দিন নিজান। রামগতি-কমলনগরে আসনে ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২২ কেন্দ্রে সর্বমোট ৪লক্ষ ১৩হাজার ৫৭০ ভোটার রয়েছেন । এতে বিএনপির ধানেরশীর্ষে আশ্রাফ উদ্দিন নিজান পেয়েছে ১লক্ষ ১৩হাজার ৭শ ২৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী এ আর হাফিজ উল্যা দাড়িপাল্লা পেয়েছে ৭১হাজার ১শ ৫৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তানিয়া রব তারামার্কা প্রতিকে পেয়েছে ২১হাজার ৯শ ২২ভোট, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুলল্লাহ হাতপাখা প্রতিক পেয়েছে ২০হাজার ৭শ ৯৫ ভোট।

‎লক্ষ্মীপুর-৪ আসনের সহকারি রিটানিং কর্মকর্তা রাহাত উজ জামান ও নিলুফা ইয়াসমিন নিপা এই তথ্য নিশ্চিত করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top