গণভোটে গোপালগঞ্জের তিন আসনেই ‘না’ ভোট জয়ী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৯
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে তিনটি আসনের সবগুলোতেই ‘না’ ভোট প্রাধান্য পেয়েছে। জেলার মোট ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার গণভোটে অংশ নেন।
এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন, আর ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। ফলে জেলায় সামগ্রিকভাবে ‘না’ ভোট জয়ী হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত ফলাফল শিট অনুযায়ী বিস্তারিত ফলাফল নিম্নরূপ:
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ): মোট ভোট ১ লাখ ৮৩ হাজার ১৪; ‘না’ ভোট ১ লাখ ২৮ হাজার ২৯৮, ‘হ্যাঁ’ ভোট ৫৪ হাজার ৭১৬।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ): মোট ভোট ১ লাখ ৪১ হাজার ৫৯২; ‘না’ ভোট ১ লাখ ৭ হাজার ২৯০, ‘হ্যাঁ’ ভোট ৩৪ হাজার ৩০২।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া): মোট ভোট ১ লাখ ২৬ হাজার ৮৬৬; ‘না’ ভোট ৯৩ হাজার ৩৬৮, ‘হ্যাঁ’ ভোট ৩৩ হাজার ৪৯৮।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।