রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার; মোবাইল উদ্ধার

জোবায়ের হোসেন | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৬

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজুর মাত্র ৫ ঘণ্টার মধ্যে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা।

পুলিশ জানিয়েছে, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই আবু সাঈদ রানা ও এএসআই জানে আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে পলোগ্রাউন্ড মাঠের অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় কোতোয়ালী থানার মামলা নং-১৯, ধারা ৩৯২, The Penal Code, 1860-এর এজাহারভুক্ত পলাতক আসামি মো. আলতাফ হোসেন (২৩) ও মো. হাসান (২২)-কে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আলতাফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানা ও সিএমপি’র বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মো. হাসানের বিরুদ্ধে সিএমপি’র ডবলমুরিং মডেল থানা ও সদরঘাট থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি ও সংশ্লিষ্ট ধারায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top