রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

কেরোসিনের বোতল উদ্ধার, তদন্ত চলছে

খুলনায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৯

ছবি: সংগৃহীত

খুলনার খুলনা-৫ আসনের খানজাহান আলী থানা এলাকায় জামায়াত নেতা শোকর আকুঞ্জির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (রাত) গভীর রাতে ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে তার বসতঘরের পাশে শুকনো কাঠ রাখার একটি ঘর পুড়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে—তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

খবর পেয়ে রোববার সকালে খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এটি পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে সংঘটিত একটি পরিকল্পিত ঘটনা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভুক্তভোগীরা জানান, কয়েক দিন ধরেই তাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। এছাড়া বাড়ির আশপাশ দিয়ে বিভিন্ন সময় মহড়াও দেওয়া হতো। এসব ঘটনার সঙ্গেই অগ্নিসংযোগের সম্পর্ক থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ অয়ন তীর্থ পাইক বলেন, আগুনে বসতঘরের পাশের একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top